Narayankul Dream Model School & College

Top Image

এসএসসি পরীক্ষা ২০২৪

Image

এসএসসি পরীক্ষা ২০২৪

এই বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এসএসসি সমমানের পরীক্ষা। এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে অংশগ্রহণ করছে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। নারায়ণকুল ড্রিম মডেল স্কুল এন্ড কলেজ ও জাপান ইন্টারনেশনাল ড্রিম স্কুল এন্ড কলেজের ১০৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেছে। ‘হারবাইদ স্কুল’ কেন্দ্রে আনন্দমূখর পরিবেশে শিক্ষার্থীরা এই কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করছে।

 

এই বছর ৩য় বারের মত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার সম্পন্নের লক্ষ্যে  "হারবাইদ স্কুল অ্যান্ড কলেজ" কেন্দ্রের হল সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন ড্রিম স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত উপাধ্যক্ষ জনাব সামছুদ্দোহা চঞ্চল। কেন্দ্রর সকল পরীক্ষার্থী ও অভিভাবককে তিনি নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সহযোগিতার আন্তরিক আহ্বান জানিয়েছেন।